পবিত্র রমজান মাসে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। গতকাল রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। এতে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। একই সঙ্গে ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা রাখতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। আজ সোমবার আবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ওই আইনজীবী।
গত ২৭ ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত হয়।