দুদকের তথ্য

ভাইয়ের নামে যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছেন সিনহা

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার যুক্তরাষ্ট্রে তিনতলা একটি বাড়ি কেনার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। তারা বলছে, ছোট ভাই অনন্ত কুমার সিনহার মাধ্যমে এ অর্থ যুক্তরাষ্ট্রে নিয়েছেন তিনি। সেখানে বাড়িও কিনেছেন ভাইয়ের নামে। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, বাড়ি কেনা ও অর্থ পাচারের রেকর্ডপত্র দুদকের হাতে এসেছে।

গতকাল রবিবার দুদকের এক কর্মকর্তা বলেন, বিদেশে অর্থ পাচারের অভিযোগ যাচাইয়ে কানাডা, যুক্তরাষ্ট্র, দুবাই, সিংগাপুরসহ বিভিন্ন দেশে এসকে সিনহার সম্পদের তথ্যের জন্য চিঠি দেয় দুদক। জবাবে যুক্তরাষ্ট্র থেকে এসকে সিনহার তিনতলা বাড়ি কেনার তথ্য মিলেছে।

এ বিষয়ে তদারককারী কর্মকর্তা ও দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বলেন, যতটুকু জানি, মামলার সুপারিশসহ প্রতিবেদন জমা হয়েছে।