মার্স সোসাইটির ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার্থীদের জন্য রোবোটিকস প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত রোভার ডিজাইন তৈরি করে যেটি মঙ্গল গ্রহের প্রথম অনুসন্ধানকারীদের জন্য উপযোগী সম্পন্ন নকশা নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশের এআইইউবি রোবোটিক ক্রু (এআরসি) দল ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২২-এর চূড়ান্ত রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবে যা আগামী ০১ জুন থেকে ০৫ জুন ২০২২ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে অনুষ্ঠিত হবে। এআইইউবি রোবোটিক ক্রুতে এই বছর ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
প্রথম পর্বে বাংলাদেশ হতে ছয়টি দলসহ বিশ্বের ১৩টি দেশের মোট ৯৯টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। সিস্টেম অ্যাকসেপ্টেন্স রিভিউ (এসএআর) মাইলফলক পেরিয়ে এবং এআইইউবি রোবোটিক ক্রু চূড়ান্ত রাউন্ডের জন্য সফলভাবে যোগ্যতা অর্জন করার পরে ২০২২ সালের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ উটাহ-এর গবেষণা কেন্দ্রে চূড়ান্ত পর্যায়ে শীর্ষ ৩৬ টি দলকে নির্বাচিত করা হয়েছে।
ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জের লক্ষ্য হলো শিক্ষার্থীরা যাতে তাদের রোবোটিকস দক্ষতা বাড়াতে ও রোভারের অত্যাধুনিক প্রযুক্তিগত উন্নতি সাধনে বিজ্ঞানী ও প্রকৌশলীদের সঙ্গে সহযোগিতা করে তরুণ বিজ্ঞানীদের অনুপ্রাণিত করা।