করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ৮১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৮১ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিসয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ হাজার ১১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রবিবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৮১ জনের। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৮৬।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৮ হাজার ৭৯৭ জন। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৬ দশমিক ২৮।