দ্বাদশ অধ্যায় : বাংলাদেশ ও বিশ্ব
সংক্ষিপ্ত প্রশ্ন
১. ঈঅঝঊ প্রকল্পের লক্ষ্য কী?
উত্তর : ঈঅঝঊ প্রকল্পের লক্ষ্য যানবাহন ও ইটের ভাটা থেকে নির্গত দূষণ দূর করা।
২. সার্কের পূর্ণরূপ কী?
উত্তর : সার্কের পূর্ণরূপ দক্ষিণ এশীয় আঞ্চলিক
সহযোগিতা সংস্থা।
৩. কোন কোন দেশ নিয়ে কত সালে সার্ক গঠিত হয়?
উত্তর : এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত
সাতটি দেশ নিয়ে ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে সার্ক গঠিত হয়।
৪. সার্কভুক্ত দেশ কয়টি? দেশগুলোর নাম লেখো।
উত্তর : ৮টি। যেমন :
১. ভারত, ২. নেপাল,
৩. ভুটান, ৪. বাংলাদেশ,
৫. পাকিস্তান, ৬. মালদ্বীপ,
৭. শ্রীলঙ্কা ও ৮. আফগানিস্তান
৫. সার্ক কী ধরনের সংস্থা?
উত্তর : জাতিসংঘের মতো সার্ক ও একটি স্বাধীন উন্নয়নমূলক সংস্থা।
৬. কত সালে আফগানিস্তান সার্কে যুক্ত হয়?
উত্তর : ২০০৭ সালে।
৭. সার্ক গঠনের দুটি লক্ষ ও উদ্দেশ্য লেখো।
উত্তর : সার্ক গঠনের দুটি উদ্দেশ্য হলো :
ক. সদস্য দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা।
খ. দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা।