‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারির নবম ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। গতকাল সোমবার চট্টগ্রামের হালিশহরে অবস্থিত ‘আর্টিলারি সেন্টার ও স্কুল’-এর শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। অভিষেক অনুষ্ঠানে রেজিমেন্ট অব আর্টিলারির জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে গৌরবম-িত ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট র‌্যাংক-ব্যাজ’ পরিয়ে দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তি