বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক) অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। তার ব্রেইন স্ট্রোক হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তবে তিনি এখন ভালো আছেন বলে জানিয়েছেন কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব আল আমিন ভূঁইয়া রিপন।
তিনি বলেন, স্যারের সঙ্গে আমার আজকে কথা হয়েছে তিনি ভালো আছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
জানা গেছে, ইবরাহিম গত মঙ্গলবার (২৯ মার্চ) সকালে তার ডিওএইচএসের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে সকাল আটটার দিকে সিএমএইচে ভর্তি করা হয়। তিনি এখন এইচডিইউতে (হাই ডিপেনডেনসি ইউনিট) আছেন।
আজ তার ব্রেইনে রিং পড়ানোর কথা রয়েছে। পরিবারের পক্ষ থেকে তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।