নবম-দশম শ্রেণি : বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

নবম অধ্যায় : ইংরেজ শাসন আমলে বাংলায়

প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন

বহুনির্বাচনী

১. হাজী শরিয়ত উল্লাহ ইংরেজ রাজত্বকে অপছন্দ করতেন কারণ

ক. স্বাধীনতা হরণকারী                  খ. দেশ দখলকারী

গ. আধিপত্য বিস্তারকারী                ঘ. প্রজা নির্যাতনকারী

২. বেগম রোকেয়ার রচিত গ্রন্থ হলো

i. মতিচুর                       ii. সুলতানার স্বপ্ন

iii. অবরোধবাসিনী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                         খ. i ও iii

গ. ii ও iii                        ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জাহাঙ্গীর আলম দেশ-বিদেশ থেকে ডিগ্রি নিয়ে অগাধ পা-িত্যের অধিকারী হন। তিনি শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে নিজ এলাকায় নির্মাণ করেন স্কুল, কলেজ ও মাদ্রাসা। দরিদ্র মানুষের শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করেন। একটি ফান্ড গঠন করে জনহিতকর কাজে মৃত্যুর আগে সব সম্পত্তি দান করেন।

৩. উদ্দীপকের মহান ব্যক্তির মধ্যে ঐতিহাসিক কোন ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে?

ক. হাজী মুহাম্মদ মুহসীন                খ. বেগম রোকেয়া

গ. নওয়াব আবদুল লতিফ  ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৪. আলোচ্য ব্যক্তির আন্দোলন ছিল

i. সামাজিক               ii. শিক্ষার            iii. দারিদ্র্যের

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                         খ. i ও iii

গ. ii ও iii                        ঘ. i, ii ও iii

৫. হেনরি লুই ডিরোজিও

i. তিনি ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন                       ii. তিনি ছিলেন বাগ্মী

iii. তিনি ছিলেন বিশ্লেষণ ক্ষমতার অধিকারী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                         খ. i ও iii

গ. ii ও iii                        ঘ. i, ii ও iii

৬. জিনিসপত্রের মূল্যবৃদ্ধির সঙ্গে কোনটির খরচ বৃদ্ধি পায়?

ক. ধান চাষের                  খ. নীল চাষের

গ. পাট চাষের                  ঘ. বিদ্যুতের

৭. মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯০৫ খ্রিস্টাব্দে                       খ. ১৯০৬ খ্রিস্টাব্দে

গ. ১৯০৮ খ্রিস্টাব্দে                       ঘ. ১৯০৯ খ্রিস্টাব্দে

৮. ইমামবাড়া কোথায়?

ক. হুগলিতে                                 খ. পুরিতে

গ. আগ্রায়                                   ঘ. মালদহে

৯. রাতে বাতি জ্বালিয়ে পড়ার ক্ষমতা ছিল না কার?

ক. রাজা রামমোহন রায়                 খ. ডিরোজারিও

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর                 ঘ. নওবাব আবদুল লতিফ

নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বান্দরবানের জুমচাষিরা সম্মিলিতভাবে একটি শিল্পগোষ্ঠী গড়ে তোলেন। নিজেদের নিরাপত্তার জন্য তারা বিভিন্ন ধরনের হালকা অস্ত্র সঙ্গে রাখতেন। মাঝেমধ্যে লোকালয়ে নাচগানের আয়োজন করতেন। কিন্তু প্রশাসন তাদের অস্ত্র রাখাকে অবৈধ ঘোষণা করলে প্রশাসনের সঙ্গে তারা সংঘর্ষে লিপ্ত হয়।

১০. আলোচ্য উদ্দীপকের ঘটনা ব্রিটিশ শাসনামলের কোন ঐতিহাসিক ঘটনা মনে করিয়ে দেয়?

ক. ফকির-সন্ন্যাসী বিদ্রোহ   খ. ফরায়েজি আন্দোলন

গ. নীল বিদ্রোহ                ঘ. সিপাহি বিদ্রোহ

১১. আলোচ্য জুমচাষিদের দ্বারা প্রকাশিত ঐতিহাসিক ব্যক্তিদের কর্মকা- ছিল

i. ভিক্ষাবৃত্তি                    ii. ঘুরে বেড়ানো

iii. মুষ্টি সংগ্রহ 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                         খ. i ও iii

গ. ii ও iii                        ঘ. i, ii ও iii

১২. সফল সমাজসংস্কারক হিসেবে যার নামটি অধিক গ্রহণযোগ্য

i. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর                 ii. শরীয়ত উল্লাহ

iii. রবীন্দ্রনাথ ঠাকুর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                         খ. i ও iii

গ. ii ও iii                        ঘ. i, ii ও iii

১৩. ইংরেজদের আগমনের সময়ে কীসের ব্যবসায় ছিল লাভজনক?

ক. তামাকের                   খ. নীলের

গ. পাটের                                   ঘ. ধানের

১৪. ‘নীলদর্পণ’ নাটকের রচয়িতা কে?

ক. দীনবন্ধু মিত্র                খ. রায় গুণাকর

গ. সুনীল গঙ্গোপাধ্যায়                   ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তর

১. ঘ, ২. ঘ, ৩. ক, ৪. ঘ, ৫. ঘ, ৬. খ, ৭. খ, ৮. ক, ৯. গ, ১০. ক, ১১. ঘ, ১২. ক, ১৩. খ, ১৪. ক