দশম অধ্যায় : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে নাগরিক চেতনা
বহুনির্বাচনী
১. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন?
ক. এ কে ফজলুল হক খ. মোহাম্মদ আলী জিন্নাহ
গ. টিক্কা খান ঘ. খাজা নাজিমুদ্দিন
২. ‘উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’ উক্তিটি কার?
ক. এ কে ফজলুল হক খ. মোহাম্মদ আলী জিন্নাহ
গ. টিক্কা খান ঘ. খাজা নাজিমুদ্দিন
৩. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে?
ক. ১৯৫০ খ. ১৯৪৯ গ. ১৯৪৮ ঘ. ১৯৪৭
৪. ‘লাহোর প্রস্তাব’ কী নামে পরিচিত?
ক. পাকিস্তান প্রস্তাব খ. ভারত প্রস্তাব
গ. বাংলাদেশে প্রস্তাব ঘ. ব্রিটিশ প্রস্তাব
৫. ১৯৭১ সালে স্বাধীন হওয়ার আগে আমরা কোন দেশের নাগরিক ছিলাম?
ক. বাংলাদেশ খ. ভারত
গ. নেপাল ঘ. পাকিস্তান
৬. কত সালে করাচিতে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়?
ক. ১৯৪৭ সালে খ. ১৯৪৬ সালে
গ. ১৯৪৫ সালে ঘ. ১৯৪৪ সালে
৭. ‘ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য বহুমুখী’ কারণ কী?
ক. স্বাধীনতা-সংগ্রাম ও মুক্তিযুদ্ধ এর প্রত্যক্ষ ফল
খ. সমস্ত জাতি দেশ গড়ায় অংশগ্রহণ করে
গ. বাঙালি জাতির চরম ত্যাগ ও অসম সাহসিকতার প্রকাশ
ঘ. শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পাওয়া
৮. ভাষা আন্দোলনের প্রত্যক্ষ প্রভাব কোনটি?
ক. যুক্তফ্রন্টের বিজয় খ. স্বাধীনতা যুদ্ধ
গ. ১৯৭০ সালের নির্বাচন ঘ. রাষ্ট্র ভাষার স্বীকৃতি
৯. কীসের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়?
ক. ধর্মভিত্তিক জাতীয় পরিচয়ের ভিত্তিতে
খ. অর্থনৈতিক স্বার্থ রক্ষার ভিত্তিতে
গ. রাজনৈতিক স্বার্থ রক্ষার ভিত্তিতে
ঘ. পশ্চিমা শক্তিকে ধ্বংস করার ভিত্তিতে
১০. পাকিস্তানিরা পূর্ববাংলার সংস্কৃতির ওপর আঘাত এনেছিল কেন?
ক. উর্দু ভাষার প্রাধান্য দিতে
খ. বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করতে
গ. বিশ্ব জনমতের চাপে পড়ে
ঘ. বাঙালিকে দমিয়ে রাখতে
১১. ভাষা আন্দোলন বাংলার মানুষের মধ্যে কোনটি জাগ্রত করে?
ক. অধিকার চেতনা খ. ধর্মীয় মূল্যবোধ
গ. গণতান্ত্রিক ভাবনা ঘ. দেশ গড়ার চেতনা
১২. বিশ্বের কোন জাতি ভাষার জন্য জীবন দিয়েছিল?
ক. পাকিস্তানি খ. তুর্কি গ. বাঙালি ঘ. হুন
১৩. কোন তারিখটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস?
ক. ১৭ সেপ্টেম্বর খ. ১ জুন
গ. ২৬ মার্চ ঘ. ২১ ফেব্রুয়ারি
উত্তর
১. ঘ, ২. খ, ৩. গ, ৪. ক, ৫. ঘ, ৬. ক, ৭. ক, ৮. ঘ, ৯. ক, ১০. খ, ১১. ক, ১২. গ, ১৩. ঘ