ডারবান টেস্টের তৃতীয় দিনের শুরুতে লিজাড উইলিয়ামসের বলে তাসকিন আহমেদকে (১) হারায় বাংলাদেশ। আগেরদিন দলের বিপদের সময় নাইট ওয়াচ ম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি।
তাসকিন ফেরার পর প্রথম ইনিংসে বাংলাদেশকে আর কোনো উইকেট হারাতে দেননি ওপেনার মাহমুদুল হাসান জয় ও উইকেটরক্ষক লিটন দাস। দুজনের ৮২ রানের জুটিতে ফলোঅন এড়িয়েছে টাইগাররা।
মধ্যাহ্নভোজে যাওয়ার আগে সফরকারীরা প্রথম ইনিংসে ৫ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করেছে। টাইগাররা এখনো পিছিয়ে আছে ১৮৪ রানে। এর আগে দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থামে ৩৬৭ রানে।
তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়ে টেস্ট ক্যারিয়ারের টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন জয়। সাইমন হার্মারকে চার মেরে ১৭০ বলে ফিফটির ঘরে পা রাখেন জয়। ২৩০ বলে ৮ চার ও ১ ছয়ে ৮০ রানে রানে অপরাজিত আছেন তিনি। যা দ. আফ্রিকার মাটিতে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ইনিংস। অন্যদিকে ৯০ বলে ৪১ রান করেছেন লিটন।
এর আগের টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের পথে প্রথম ইনিংসে ৭৮ রান করেছিলেন জয়। এরপর দ. আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই দলের দুঃসময়ের ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি উদ্যাপন করেন তিনি।
তৃতীয় দিনের প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৮৫ রান পায় বাংলাদেশ। সফরকারীরা এখনো পিছিয়ে আছে ২১৫ রানে। ৪ উইকেটে ৯৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। এই চার উইকেট নেন প্রোটিয়া স্পিনার হার্মার।