ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাজউক এভিনিউস্থ সমিতির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সমিতির সহ-সভাপতি এবিএম বেলাল হোসেন খানের সঞ্চালনায় এবং সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সম্পাদকীয় রিপোর্ট পাঠ করেন এবং ২০২০-২১ সালের অডিট রিপোর্ট পাঠ ও ২০২০-২১ সালের সম্পূরক বাজেট, ২০২১-২২ সালের আনুমানিক আয়-ব্যয় বাজেট পেশ ও তা সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ এবং সমিতির সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি