ফোন করে ডেকে নিয়ে বন্ধুর মুখে এসিড নিক্ষেপ

ফরিদপুরে মোবাইল ফোনে জরুরি কাজের কথা বলে ডেকে নিয়ে এসিড নিক্ষেপে করে এক যুবককে ঝলসে দেওয়ার ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে জেলা শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ রানা (৩৫) নামের ওই যুবককে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসিড আক্রান্ত রানা শহরের মধ্য আলীপুর এলাকার আবদুর রবের ছেলে। গুহলক্ষ্মীপুর এলাকার আবদুল খালেকের ছেলে রিপন তার বন্ধু। রিপনের স্ত্রীর সঙ্গে রানার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এর জেরেই রিপন মোবাইল ফোনে ডেকে নিয়ে তার মুখম-লে এসিড ছুড়ে মারে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, মোবাইল ফোনে ডেকে নিয়ে রানা নামে এক যুবকের শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।