অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগের জন্য পরামর্শ চেয়ে ইমরান খান ও শাহবাজ শরিফের কাছে চিঠি লিখেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।
সংসদ ভেঙে দেওয়ার পরই দেশটিতে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। তার অংশ হিসেবেই প্রেসিডেন্ট বর্তমান প্রধানমন্ত্রী ও সংসদের বিরোধী নেতার কাছে চিঠি দিয়েছেন।
যদি কোনোভাবে এ দুইজন তিনদিনের মধ্যে একজনের নাম দিতে ব্যর্থ হয় তাহলে তারা সংসদীয় কমিটির কাছে দুইটি করে নাম পাঠাবেন।
এদিকে পাকিস্তানের সংবিধানের ২২৪ অনুচ্ছেদ অনুযায়ী, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত ইমরান খান ১৫ দিনের জন্য প্রধানমন্ত্রী হিসাবে বহাল থাকতে পারবেন।
আরিফ আলভি এক টুইট বার্তায় জানান, ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের সংবিধানের ২২৪ এর এ (৪) অনুচ্ছেদের অধীনে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন।