‘জলকিরণ’ নিয়ে সৌরভ ফারসী

এইচ আর হাবিবের জলকিরণ সিনেমায় অভিনয় করেছেন তরুণ অভিনেতা সৌরভ ফারসী। সম্প্রতি বান্দরবানে এই সিনেমার প্রথম লটের শুটিং শেষ হয়েছে।

সাইন্স ফিকশন ঘরানার এই সিনেমায় ফারসী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন। জলকিরণ সিনেমার বাকি অংশের শুটিং ঈদের পর হওয়ার কথা রয়েছে। এটি ফারসীর দ্বিতীয় সিনেমা। তার হাতে রয়েছে পরিচালক এইচ আর হাবিবের রক্তময়ুর নামের আরও একটি সিনেমাসহ মোট ছয়টি সিনেমা।

জলকিরণ সিনেমার কাহিনি, সংলাপ চিত্রনাট্যও পরিচালক নিজেই করেছেন। কে এফ বেঙ্গল ও কমন টিম্বার প্রযোজিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন, সুমিত, নওশাবা, রাশেদ মামুন অপু, আরমান পারভেজ মুরাদ, এইচ আর হাবিব, আনোয়ার শাহী, আরোহীসহ অন্যান্য।

উল্লেখ্য ফারসী এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক এর আশীর্বাদ সিনেমায় অভিনয় করেছেন। যেটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।