চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হচ্ছে আজ থেকে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ রাতে ইতিহাদে ম্যানচেস্টার সিটি খেলবে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। এই প্রথমবার মুখোমুখি হচ্ছে ম্যানসিটি ও আতলেতিকো। অপর ম্যাচে বেনফিকা আতিথেয়তা দেবে লিভারপুলকে। শেষ ষোলোতে স্পোর্টিং সিপিকে হারিয়ে শেষ ষোলতে সিটি। এদিকে স্প্যানিশ ক্লাব আতলেতিকো শেষ ষোলোতে হারিয়েছিল আরেক ইংলিশ দল ম্যানচেস্টার ইউনাইটেডকে।
এদিকে লিভারপুলকে হয়তো কঠিন পরীক্ষাই দিতে হবে বেনফিকার মাঠে। বেনফিকার মাঠে শেষ তিন ম্যাচে হেরেছে লিভারপুল। অবশ্য মুখোমুখি লড়াইয়ে এগিয়ে লিভারপুল। ১০ বারের দেখায় লিভারপুলের জয় ছয়টিতে। চারটিতে জয় বেনফিকার। সবশেষ ২০১০ ইউরোপা লিগের কোয়ার্টারে দেখা হয়েছিল এই দুটি দলের। একটি করে ম্যাচে জিতেছে দুদল। ইন্টারনেট