সাইবার অপরাধ প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো দরকার : আইজিপি

পুলিশেক মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বর্তমানে আন্তর্জাতিক পরিমণ্ডলে সাইবার অপরাধের আধিক্য পরিলক্ষিত হচ্ছে। ক্রমবর্ধমান সাইবার অপরাধ থেকে পরিত্রাণের লক্ষ্যে বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থা এবং পুলিশের সঙ্গে পুলিশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আইজিপি গতকাল সোমবার বিকেলে ভারতের নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) আয়োজিত সাইবার ক্রাইম ও ডিজিটাল ফরেনসিকস বিষয়ক দ্বিতীয় জাতীয় কনফারেন্সে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশের পুলিশপ্রধান স্ট্রেনদেনিং ইন্টারন্যাশনাল কোঅপারেশন ফর কমবেটিং সাইবার ক্রাইম বিষয়ে বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে সাইবার অপরাধ কীভাবে আঞ্চলিক থেকে ব্যক্তিপর্যায়ে প্রভাবিত করে এর পটভূমি সংক্রান্ত তথ্য ও বিভিন্ন ঘটনা তুলে ধরেন। তিনি সাইবার অপরাধ প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।