নিয়োগ বিজ্ঞপ্তিতে বৈষম্য, শেকৃবিতে প্রতিবাদ

নিয়োগ বিজ্ঞপ্তিতে বৈষম্যের অভিযোগ এনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল ভবনের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশনের (বিভিএসএফ) সাধারণ সম্পাদক ডা. রতন রহমান বলেন, ‘বিএলআরআই আমাদের সঙ্গে প্রহসন করছে। বিএলআরআইয়ে আমরা আমাদের ডিগ্রি যুক্ত করার দাবি জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমরা এ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে বিএসসি ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এএইচ ডিগ্রি যুক্ত করে নতুন করে বিজ্ঞপ্তির দাবি জানাচ্ছি।’