নবম-দশম শ্রেণি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

দশম অধ্যায় : ইংরেজ শাসনামলে বাংলার স্বাধিকার আন্দোলন

বহুনির্বাচনী

১. ১৯০৫ সালে বাংলা ভাগ করেন কে?

ক. লর্ড কর্নওয়ালিস                       খ. লর্ড কার্জন

গ. লর্ড জেমসফোর্ড                       ঘ. লর্ড রিডিং

২. মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে গঠিত বিপ্লবী সংগঠনের কর্মকা-ের মধ্যে ছিল

i. চট্টগ্রাম বিল্পবী বাহিনী গঠন

ii. স্বাধীন চিটাগাং সরকার এর ঘোষণা

iii. চিটাগাং রিপাবলিকান আর্মি গঠন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. ii ও iii

গ. i ও  iii                               ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

নিশাপুর চা বাগানে চা-শ্রমিকরা তাদের কম মজুরির প্রতিবাদ করতে রাস্তায় নেমে আসে। অবরোধ ভাঙচুর চলতে থাকলে শ্রমিক নেতা কিরণ তাদের সহিংস আন্দোলন পরিত্যাগ করে নিয়মতান্ত্রিক আন্দোলনের জন্য আহ্বান জানান।

৩. শ্রমিক নেতা কিরণ কোন ব্যক্তির নীতি দ্বারা প্রভাবিত হয়েছেন?

ক. ক্ষুদিরাম                                 খ. মাস্টারদা সূর্য সেন

গ. মহাত্মা গান্ধী               ঘ. পুলিন বিহারী দাস

৪. উক্ত নেতার কর্মকা-ের মধ্যে ছিল

i. হিন্দ-মুসলমান ঐক্য দৃঢ়করণ

ii. নির্যাতনমূলক আইনের বিরুদ্ধে প্রতিবাদ

iii. সত্যাগ্রহ বন্দিদের মুক্তিদানের দাবি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. ii ও iii

গ. i ও  iii                               ঘ. i, ii ও iii

৫. বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ ছিল

i. দেশকে মুক্ত করা                      ii. বিলেতি পণ্য বর্জন

iii. বিলেতি শিক্ষা বর্জন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. ii ও iii

গ. i ও  iii                               ঘ. i, ii ও iii

৬. স্বরাজ পার্টির সম্পাদক হিসেবে নিচের কোন নামটি অধিক গ্রহণযোগ্য?

ক. সি আর দাস                খ. মতিলাল নেহেরু

গ. চিত্তরঞ্জন দাস              ঘ. মহাত্মা গান্ধী

৭. লাহোর প্রস্তার কখন গৃহীত হয়?

ক. ১৯৩৮ খ্রিস্টাব্দে                       খ. ১৯৩৯ খ্রিস্টাব্দে

গ. ১৯৪০ খ্রিস্টাব্দে                       ঘ. ১৯৪১ খ্রিস্টাব্দে

৮. মাস্টার দা’র প্রকৃত নাম কোনটি?

ক. অতুল সেন                  খ. মাস্টার মশাই

গ. অজয় সেন                  ঘ. সূর্যসেন

৯. মুসলিম লীগ দুটি উপদলে বিভক্ত হওয়ার যথার্থ কারণ কোনটি?

ক. সামাজিক দ্বন্দ্ব              খ. অর্থনৈতিক দ্বন্দ্ব

গ. নেতৃত্ব দ্বন্দ্ব                  ঘ. রাজনৈতিক দ্বন্দ্ব

নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

রমা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সে দেখল বিদেশি শাসকরা এদেশের জনগণের ওপর নির্যাতন করে। এর প্রতিকারের জন্য সে সশস্ত্র সংগঠন গড়ে তোলে এবং সর্বাত্মক প্রতিরোধ করে ব্যর্থ এবং আত্মহত্যা করে।

১০. রমা কোন বাঙালি নারী দ্বারা অনুপ্রাণিত?

ক. প্রীতিলতা                   খ. বেগম রোকেয়া

গ. কল্পনা দত্ত                 ঘ. দিপালী সাহা

১১. উক্ত নারী ও তার বাহিনী পরাজয়ের কারণ

i. গণবিচ্ছন্নতা

ii. স্বার্থপরতা

iii. গোপনীয়তা                                                                                            

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. ii ও iii

গ. i ও  iii                               ঘ. i, ii ও iii

১২. বঙ্গভঙ্গের রদের ফলে

i. হিন্দু সম্প্রদায় খুশি হয়

ii. মুসলমান সম্প্রদায় প্রচ- মর্মাহত হয়

iii. ব্রিটিশ সরকার ক্ষতিগ্রস্ত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. ii ও iii

গ. i ও  iii                               ঘ. i, ii ও iii

১৩. সুভাষ বসু কখন দেশ ত্যাগ করেন?

ক. ১৯৪০ খ্রিস্টাব্দে                       খ. ১৯৪১ খ্রিস্টাব্দে

গ. ১৯৪২ খ্রিস্টাব্দে                       ঘ. ১৯৪৩ খ্রিস্টাব্দে

১৪. ১৯৪৭ খ্রিস্টাব্দে হিন্দু-মুসলমান সম্পর্ক কীসের রূপ নেয়?

ক. রক্তক্ষয়ী দাঙ্গায়                       খ. ভালোবাসার বন্ধনে

গ. ভ্রাতৃবন্ধনে                  ঘ. সৌহার্দপূর্ণ বন্ধনে

১৫. ভারত কীভাবে ভাগ হয়?

ক. ১৯১৯ সালের আইন অনুযায়ী

খ. ১৯৩৯ সালের আইন অনুযায়ী

গ. ১৯৪৭ সালের আইন অনুযায়ী

ঘ. ১৯৪৮ সালের আইন অনুযায়ী

১৬. স্বদেশি আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন

i. রবীন্দ্রনাথ ঠাকুর                       ii. দ্বিজেন্দ্রলাল রায়

iii. রজনীকান্ত সেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. ii ও iii

গ. i ও  iii                               ঘ. i, ii ও iii

১৭. গুপ্ত সংগঠনগুলো কীভাবে কাজ করত

ক. বিচ্ছিন্নভাবে                খ. ঐক্যবদ্ধ হয়ে

গ. হ-য-ব-র-ল ভাবে                     ঘ. ছোট ছোট দলে বিভক্ত হয়ে

১৮. পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয় কখন?

ক. ১৯৪৭ সালের ১৪ আগস্ট

খ. ১৯৪৭ সালের ১৫ আগস্ট

গ. ১৯৪৮ সালের ১৪ আগস্ট

ঘ. ১৯৪৮ সালের ১৫ আগস্ট

১৯. ‘বেঙ্গল প্যাক্ট’ স্বাক্ষরিত হয় কখন?

ক. ১৯২১ সালে               খ. ১৯২২ সালে

গ. ১৯২৩ সালে               ঘ. ১৯২৪ সালে

২০. ‘সাম্প্রদায়িক রোয়েদাদ’ ঘোষণা করেন কে?

ক. রামজে ম্যাকডোনাল্ড                 খ. মহাত্মা গান্ধী

গ. চার্চিল                        ঘ. ফজলুল হক

২১. ‘সেভার্স’ চুক্তি হয় কখন?

ক. ১৯১৯ সালে               খ. ১৯২০ সালে

গ. ১৯২১ সালে                ঘ. ১৯২২ সালে

উত্তর

১. খ, ২. ঘ, ৩. গ, ৪. ক, ৫. খ, ৬. খ, ৭. গ, ৮. ঘ, ৯. গ, ১০. ক, ১১. খ, ১২. ক, ১৩. খ, ১৪. ক, ১৫. গ, ১৬. ঘ, ১৭. ঘ, ১৮. ক, ১৯. গ, ২০. ক, ২১. খ