মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী ভিলেজ লাইন পরিবহনের একটি বাস গাছে ধাক্কা খেয়ে মা-ছেলেসহ ৩ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও ১৫ জন যাত্রী।
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মূলজান এলাকায় বুধবার দুপুর পৌনে ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানা-পুলিশের এসআই আলমগীর হোসেন।
নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হাসনা বেগম (৫০) এবং তার ছেলে হাফিজুল ইসলাম (৩৫)। একই দুর্ঘটনায় নিহত আরেক ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
গোলড়া হাইওয়ে থানা-পুলিশের এসআই আলমগীর হোসেন বলেন, দুপুরে ঢাকামুখী ভিলেজ লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন যাত্রী নিহত হয়।
একই দুর্ঘটনায় আরও ১৫ যাত্রী।
দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়ে তিনি বলেন, মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।