আখাউড়া-আগরতলা রেলপথ

হতাশায় নতুন ঠিকাদার নিয়োগের হুঁশিয়ারি রেলমন্ত্রীর

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পটি ভারতের আর্থিক সহায়তায় বাস্তবায়ন হচ্ছে। দুই দেশের প্রধানমন্ত্রী প্রকল্পটি উদ্বোধন করেছেন। এটি উভয় দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা দুই দেশই হতাশ, ঠিকাদার প্রকল্পের কাজটি শেষ করতে পারবে কি না!’ তিনি সাংবাদিকদের বলেন, ‘ঠিকাদারের গাফিলতির কারণে যদি আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণকাজ বন্ধ হয়ে যায় বা থেমে যায় তাহলে চুক্তিভঙ্গের অভিযোগ এনে নতুন ঠিকাদার নিয়োগ করব।’

গতকাল বৃহস্পতিবার সকালে আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেলপথ নির্মাণকাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এসময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, এটি একটি বড় প্রকল্প। দুই দেশের প্রধানমন্ত্রী প্রকল্পটির উচ্চ অগ্রাধিকার দিয়েছেন। আমরা বাংলাদেশ রেলওয়ে, ঠিকাদারি প্রতিষ্ঠান ও পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখছি।