মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
‘শুক্রে ভানুস্বর্ভানুবীক্ষিতে...’ রবিসহ শুক্র দ্বাদশে অবস্থান করায় আপনার কিছু উটকো অর্থব্যয় হবে। তাই অর্থ সঞ্চয় করাই ভালো।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
বৃহস্পতি লগ্নারূঢ় পদের সপ্তমে অবস্থান করায় পাপাগ্রহের দৃষ্টি রয়েছে। ফলে যেচে কোনো অন্যায়ের প্রতিবাদ করবেন না। রাজরোষে পড়বেন।
মিথুন : ২১ মে-২০ জুন
বশ্যকুটের অধ্যয়নে দেখা যায় নক্ষত্রগত অবস্থায় স্বামী-স্ত্রীর যুগল বন্দিতে অনৈতিক আয় হতে পারে। তবে কোটালের সাহায্য নিন নইলে বিপদ।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
অশ্লেষা নক্ষত্রের প্রভাবে রাক্ষস ন্যায় বীভৎসতা আপনাকে প্রলুব্ধ করতে পারে। সাবধান, ভুলেও ক্রোধের বশবর্তী হয়ে শারীরিক দ্বন্দ্বে জড়াবেন না।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
ইন্দ্রযোগে জন্মের ফলে ধর্ম-কর্মে জাতক মনোনিবেশ করেন। কিন্তু ইবলিশের প্ররোচনায় নারীর প্রতি আকর্ষণ জন্মাবে। পরস্ত্রী হতে সাবধান।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
আপনার সঞ্চয়কৃত অর্থ পরোপকারে ব্যয় হবে। এ-নিয়ে পারিবারিক অশান্তি দেখা দিতে পারে।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
আপনার ইন্দ্রিয়ের উপর যে কঠোর সংযম রয়েছে তা আপনার পারিবারিক অশান্তির কারণ হতে পারে। সাধুসন্ত না হয়ে মানুষ হন, শান্তি পাবেন।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
জাতক নিকট আত্মীয়ের কাছ থেকে ভুলের স্বীকার হয়ে অযথা মানসিক কষ্টে ভুগবেন। পরিবারের প্রবীণের পরামর্শ নিন।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
জাতক ব্রহ্মযোগে জন্ম হওয়াতে শাস্ত্রালোচনায় যুক্ত হবেন। তবে শিক্ষক সম্প্রদায় রিপুর তাড়নায় আদিরসাক্রান্ত হয়ে সমাজে হেয় পতিপন্ন হবেন।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
ষণ্নাড়িস্থ নক্ষত্রের সঞ্চারের ফলে শারীরিক সমস্যার সম্মুখীন হবেন। এ-সপ্তাহে জায়গা-জমিসংক্রান্ত কোনো দলিল সম্পাদন না করাই উত্তম।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
রবি লগ্নের অষ্টমে অবস্থান করায় গুপ্তরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুগ্রহ করে বারবনিতা পরিহার করুন ও চিকিৎসকের পরামর্শ নিন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
সপ্তশূন্য গণনা-প্রকরণে দেখা যায় যে, জাতকের হঠাৎ অযাচিত রূপে অর্থ-সম্পদ লাভ হতে পারে। তবে তস্করের আবির্ভাব ঘটবে। সাবধান থাকবেন।