It’s hard for me to + (verb)
কিছু সহজ কাঠামোর বাক্য আয়ত্ত করার মাধ্যমেই আমরা স্বতঃস্ফূর্ত ইংরেজিতে কথা বলতে পারি। আজ আমরা It’s hard for me to + (verb) গঠনের বাক্যের বিভিন্ন ব্যবহারের মাধ্যমে দৈনন্দিন জীবনের কথোপকথনে এদের কীরূপ ব্যবহার হতে পারে তা জানব।
যখন বক্তা বলে ‘hard for me’ ’ তখন সে অপরকে এমন বিষয়ে জানায় যা তার জন্য কঠিন। বিনয়ের সঙ্গে কোনো প্রস্তাবে অসম্মতি জানাতে বা অপারগতা জানাতে এ ধরনের বাক্য ব্যবহৃত হয়।
Examples
1. It’s hard for me to accept what you are telling me.
তুমি আমাকে যা বলছো তা গ্রহণ করা আমার জন্য কঠিন।
২. . It’s hard for me to argue your point.
তোমার আলোচ্য বিষয়ে তর্ক করা আমার জন্য কঠিন।
৩. . It’s hard for me to balance my check book.
আমার চেক বইয়ে ভারসাম্য রাখা আমার জন্য কঠিন।
৪. It’s hard for me to concentrate on the task.
এই কাজে মনোযোগ দেওয়া আমার জন্য কঠিন।
৫. It’s hard for me to consider your other options.
তোমার অন্য বিকল্পগুলো বিবেচনায় নেওয়া আমার জন্য কঠিন।
৬. . It’s hard for me to depend on you.
তোমার ওপর নির্ভর করা আমার জন্য কঠিন।
৭. It is hard for me to decide where to go tonight.
আজ রাতে কোথায় যাব সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আমার জন্য কঠিন।
৮.. It is hard for me to explain my actions.
আমার পদক্ষেপগুলো ব্যাখ্যা করা আমার জন্য কঠিন।
৯. It is hard for me to guarantee your success.
তোমার সাফল্যের নিশ্চয়তা দেওয়া আমার জন্য কঠিন।
১০. It is hard for me to handle so much pressure
এত চাপ সামলানো আমার জন্য কঠিন।