ষষ্ঠ শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম অধ্যায় : বাংলাদেশের ইতিহাস

বহুনির্বাচনী

১. আমাদের দেশে পাকিস্তান আমলের ব্যাপ্তিকাল কোনটি?

ক. ১৯৪৮-১৯৭২             খ. ১৯৪৮-১৯৭১

গ. ১৯৪৭-১৯৭১              ঘ. ১৯৪৭-১৯৭২

২. বঙ্গবন্ধু কবে স্বাধীনতা ঘোষণা করেন?

ক. ২৫ মার্চ প্রথম প্রহর                   খ. ২৬ মার্চ প্রথম প্রহর

গ. ২৬ মার্চ শেষ প্রহর                    ঘ. ২৭ মার্চ দ্বিপ্রহরে

৩. ১৯৭১ সালের কত তারিখ আমরা বিজয় অর্জন করি?

ক. ২৬ মার্চ                                  খ. ২৭ মার্চ

গ. ১৪ ডিসেম্বর                ঘ. ১৬ ডিসেম্বর

৪. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের ব্যবধান কত মাইল ছিল?

ক. প্রায় ১০০০                 খ. প্রায় ১১০০

গ. প্রায় ১২০০                 ঘ. প্রায় ১৫০০

৫. পাকিস্তানি শাসকগোষ্ঠী আক্রমণ করে বাঙালির

র. ভাষার ওপর                রর. অর্থনীতির ওপর

ররর. রাজনৈতিক অধিকারের ওপর

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর     খ. র ও ররর     গ. রর ও ররর     ঘ. র, রর ও ররর

৬. প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

ক. শেখ মুজিবুর রহমান

খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. তাজউদ্দীন আহমদ

ঘ. খন্দকার মোশতাক আহমদ

৭. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রায় কত হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে?

ক. ৫২ হাজার      খ. ৯৩ হাজার      গ. ১ লাখ      ঘ. ২ লাখ

৮. প্রবাসী বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?

ক. শেখ মুজিবুর রহমান                  খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. তাজউদ্দীন আহমদ                    ঘ. খন্দকার মোশতাক আহমদ

৯. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন দেয়

র. ভারত                       রর. তৎকালীন সোভিয়েত ইউনিয়ন

ররর. চীন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর     খ. র ও ররর     গ. রর ও ররর     ঘ. র, রর ও ররর

উত্তর

১. গ, ২. খ, ৩. ঘ, ৪. গ, ৫. ঘ, ৬. গ, ৭. খ, ৮. খ, ৯. ক