চবিতে ঈদ ছুটি ১৭ এপ্রিল থেকে

রোজা ও ঈদ উপলক্ষে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে ১৭ এপ্রিল থেকে ছুটি শুরু হচ্ছে। ২৪ দিনের ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খুলবে আগামী ১১ মে। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বলেন, ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে ১৭ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে। বন্ধের সময়ে আবাসিক হল খোলা থাকবে। বন্ধের শিডিউলে শাটল ট্রেনও চলাচল করবে। ছুটি শেষে আগামী ১১ মে থেকে ক্যাম্পাস যথারীতিতে চলবে।