দুর্গাপুর সীমান্তে অর্ধকোটি টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর হতে পরিত্যক্ত অবস্থায় অর্ধকোটি টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৪৭ পিস বেনারসি শাড়ি, ৭৪০ পিস সারদাহা শাড়ি, ১৮৫ পিস ওভারটেক শাড়ি, ১৮০ পিস সিল্ক শাড়ি, ১০৫ পিস অনিকা শাড়ি, ৪১৯ পিস শাংড়ী রিলা শাড়ি, ২৮ পিস লেহেঙ্গা এবং ২৫৯২ পিস কাবেরী মেহেদী।

সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এএসএম জাকারিয়া। জব্দকৃত এসব পণ্যের দাম প্রায় ৫০ লাখ ৫৫ হাজার ৬০৪ টাকা। এসব চোরাচালানকৃত পণ্য নেত্রকোনা কাস্টমস অফিস হস্তান্তর করা হবে।

লে. কর্নেল এএসএম জাকারিয়া জানান, জেলার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নে বারমারী বিওপিতে (বর্ডার অবজারভেশন পোস্ট) গত রবিবার বিজিবির ১২ সদস্যের একটি দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১১৬২/৯-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে আকুঞ্জুরা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ভারতীয় পণ্য করা জব্দ করা হয়।