দেশে একদিনে রেকর্ড ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় এ উৎপাদন হয়েছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে।
পিডিবির জনসংযোগ বিভাগের পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এর মধ্যে দিয়ে পাঁচ দিন আগে বৃহস্পতিবারের ১৪ হাজার ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ভেঙে গেল।
এর আগে দেশে গত বছর ২৭ এপ্রিল ১৩ হাজার ৭৯২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।