পঞ্চম অধ্যায় : ইন্টারনেট পরিচিতি
বহুনির্বাচনী
(গত সংখ্যা পর)
১৪. ওয়েবসাইটের একটি জনপ্রিয় বিশ্বকোষ কোনটি?
ক. wikipedia খ. Hotmail গ.yahoo ঘ. Google
১৫. URL কী?
ক. ওয়েবসাইটের পূর্ণাঙ্গ ঠিকানা খ. ওয়েব সাইটের পূর্ণাঙ্গ তথ্য
গ. ওয়েব সাইটের ছবি ঘ. ওয়েব সাইট পণ্য
১৬. ইন্টারনেটে ব্রাউজ করার জন্য ব্যবহৃত হচ্ছে-
i. মজিলা ফায়ারফক্স ii. ইন্টারনেট এক্সপ্লোরার iii. অপেরা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. ইন্টারনেটে ওয়েবসাইট দেখার জন্য দরকার
i. ইন্টারনেট সংযোগ ii. এন্টি ভাইরাস iii. ওয়েব ব্রাউজার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. নিচের কোনটি সার্চ ইঞ্জিন?
ক. বিং খ. ইউটিউব গ. জি-মেইল ঘ. ফেইসবুক
১৯. ওয়েবসাইট ভিজিট করার জন্য কোন ধরনের সফটওয়্যারটি সাহায্য করে?
ক. ব্রাউজার খ. সার্চ ইঞ্জিন
গ. অ্যান্টিভাইরাস ঘ. ওয়েব প্লেয়ার
২০. পিপীলিকা এর ওয়েবসাইট কোনটি?
খ. http/www.pipilika.com
গ. httpwww.pipilika.com
ঘ. http:\www.pipilika.com
২১. কোনো নির্দিষ্ট ওয়েবসাইট দেখতে হলে কোথায় ওয়েবসাইটের ঠিকানা লিখতে হয়?
ক. স্ট্যাটাস বার খ. মেনুবার
গ. অ্যাড্রেস বার ঘ. টাইটেল বার
২২.www.pipilika.com কী?
ক. সার্চ ইঞ্জিন খ. উইকিপিডিয়া
গ. ব্রাউজার ঘ. ই-বুক
২৩. নিচের কোনটি ব্রাউজার?
i. মজিলা ফায়ারফক্স ii.গুগল ক্রোম
iii. অ্যাডোবি ফটোশপ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. পৃথিবীর জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলো হচ্ছে
i. গুগল ii. ইয়াহু iii. মজিলা ফায়ার ফক্স
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অস্ট্রেলিয়ার বসবাসরত শিক্ষার্থী দীপা দীর্ঘদিন পর তার মা-বাবার সঙ্গে বাংলাদেশে আসে। আসার আগে তার শিক্ষক তাকে বাংলাদেশের দর্শনীয় স্থান সম্পর্কে একটি প্রতিবেদন লিখে পাঠাতে বলেন।
২৫. দীপা বাসায় বসে দ্রুত, সহজে বাংলাদেশের দর্শনীয় স্থান সম্পর্কে কীভাবে তথ্য পেতে পারে?
ক. খবরের কাগজ পড়ে
খ. বাংলাদেশ বিষয়ক বইপত্র পড়ে
গ. মোবাইল ফোনের মাধ্যমে
ঘ. ইন্টারনেটের মাধ্যমে
২৬. দীপা তার শিক্ষকের কাছে কোন মাধ্যম ব্যবহার করে প্রতিবেদনটি পাঠাতে পারে?
ক. ডাকযোগে খ. ফ্যাক্সের মাধ্যমে
গ. ই-মেইলের মাধ্যমে ঘ. মোবাইল ফোনে
উত্তর
১৪. ক, ১৫. ক, ১৬. ঘ, ১৭. খ, ১৮. ক, ১৯. ক, ২০. ক, ২১. গ, ২২. ক, ২৩. ক, ২৪. ক, ২৫. ঘ, ২৬. গ