বৃহস্পতিবার থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে বৈশাখী মেলা শুরু

বাংলা একাডেমি প্রাঙ্গণে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দশ দিনব্যাপী বৈশাখী মেলা। বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমির উদ্যোগে চলবে এই মেলা।

বৃহস্পতিবার সকাল ১১টায় মেলা উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

স্বাগত বক্তব্য রাখবেন বিসিক-এর চেয়ারম্যান জনাব মুহ. মাহবুবর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিল্প মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কামাল আহমেদ মজুমদার এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি, শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব জাকিয়া সুলতানা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আবুল মনসুর।

নববর্ষ বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সকাল ৮টায় একাডেমির রবীন্দ্র-চত্বরে নববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে বর্ষবরণ-সংগীত, নববর্ষ বক্তৃতা, কবিতাপাঠ এবং আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। নববর্ষ বক্তৃতা প্রদান করবেন লোকসাহিত্য গবেষক ও নাট্যকার ড. সাইমন জাকারিয়া। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।