যুদ্ধে মৃত মায়ের কাছে লেখা ৯ বছরের মেয়ের চিঠি ভাইরাল

রুশ সেনাদের হামলায় নিহত মায়ের উদ্দেশে একটি চিঠি লিখেছে ইউক্রেনে ৯ বছর বয়সী মেয়ে গালিয়া। তার লেখা সেই চিঠি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। চিঠিটি অনেকেরই হৃদয় ছুঁয়েছ। গালিয়ার চিঠিতে মা হারানোর তীব্র মর্মবেদনা ফুটে উঠেছে।

গালিয়ার লেখা সেই চিঠিটির একটি ছবি টুইটারে পোস্ট করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো। তিনি টুইটারে গালিয়ার চিঠিটি ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, মায়ের কাছে ৯ বছর বয়সী একটি মেয়ের চিঠি। তার মা রুশ সেনাদের হামলায় বোরোডিয়াঙ্কায় মারা গেছেন।

চিঠিতে গালিয়া লিখেছে, ‘মা! তুমি সারা বিশ্বের সেরা মা। আমি কখনো তোমাকে ভুলব না। আমি আশা করি তুমি স্বর্গে যাবে এবং সেখানে সুখী হবে। আমিও ভালো মানুষ হতে এবং স্বর্গে যাওয়ার জন্য আমার যথাসাধ্য চেষ্টা করব। স্বর্গে তোমার সঙ্গে দেখা হবে! গালিয়া’।