বাংলাদেশ সড়ক পরিবহন
কর্তৃপক্ষ (বিআরটিএ)
পদ ও যোগ্যতা : অফিস সহায়ক ৫ জন। এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ১ মার্চ ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ এবং বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। (http://brta.teletalk.com.bd) অথবা www.brta.gov.bd) ) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৮ এপ্রিল ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সদর কার্যালয়, বিআরটিএ ভবন, নতুন বিমান বন্দর সড়ক, বনানী, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৮ মার্চ ২০২২, পৃষ্ঠা ৯
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন
বোর্ড (বিএবি)
পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক ২ জন। এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ২৮ এপ্রিল ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। (http://bab.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৮ এপ্রিল ২০২২ সাড়ে ৩টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে www.bab.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) শিল্প মন্ত্রণালয়, ৯১ মতিঝিল বা/এ, ঢাকা।
সূত্র : কালের কণ্ঠ, ২৭ মার্চ ২০২২, পৃষ্ঠা ১৫
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক
কর্মসংস্থান মন্ত্রণালয়
পদ ও যোগ্যতা : সহকারী গ্রন্থাগারিক ১ জন। গ্রন্থাগার বিজ্ঞানে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণির স্নাতক (সম্মান) অথবা সমমান ডিগ্রি পাসসহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। অফিস সহায়ক ১২ জন। এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ১ এপ্রিল ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। http://moewoe.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৮ এপ্রিল ২০২২ বিকেল ৫ট পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে www.probashi.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৮ মার্চ ২০২২, পৃষ্ঠা ৬
গ্রন্থনা : আনিকা তাহসিন