সিরাজগঞ্জ বেলকুচিতে মুকুন্দগাতী ব্যবসায়ীদের সম্মানে ইফতারে আয়োজন করেছেন বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা।
শনিবার বেলকুচি পৌরসভা চত্বরে মুকন্দগাতী বাজারের ব্যবসায়ীদের নিয়ে ইফতার ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি আমার পৌর এলাকার মানুষের জীবন মানের উন্নয়নের জন্য। ধারাবাহিকতায় বেলকুচির প্রাণকেন্দ্র মুকুন্দগাতী বাজার এলাকার সকল অবকাঠামো রাস্তা ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকাজ অব্যাহত থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক খান ঘোষন, সোহাগপুর হাট বিটার বদর উদ্দিন মণ্ডল, মুকুন্দগাতী বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন প্রামাণিক, সহসভাপতি মহোর প্রামাণিক, মুকুন্দগাতী বাজার বণিক সমবায় সমিতি পরিচালকেরা, পৌরসভার কাউন্সিলরেরা প্রমুখ।