বাংলাদেশ নৌবাহিনী
পদ ও যোগ্যতা : জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌ-কমান্ডো ও সাবমেরিনার, ২০২৩-এ অফিসার ক্যাডেট ব্যাচ। ১ জানুয়ারি ২০২৩ তারিখে বয়স সাড়ে ১৬ বছর থেকে ২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৫ বছর। বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং গণিত ও পদার্থবিজ্ঞান ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ‘ও’ লেভেলের ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে ‘এ’, গ্রেড ও ২টিতে ‘বি’ গ্রেড থাকতে হবে। ‘এ’ লেভেলে ন্যূনতম ২টি বিষয়ে ‘বি’ গ্রেড (উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান) থাকতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নৌবাহিনীর এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং গণিত ও পদার্থবিজ্ঞান ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে। ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অবিবাহিত এবং বাংলাদেশি নারী বা পুরুষ নাগরিক। পুরুষ প্রার্থীদের বেলায় ন্যূনতম শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা ১৬২.৫ সেন্টিমিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন প্রায় ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৭৬ সেন্টিমিটার (৩০ ইঞ্চি), প্রসারণে ৮১ সেন্টিমিটার (৩২ ইঞ্চি)। মহিলা প্রার্থীদের বেলায় উচ্চতা ১৫৭.৪৮ সেন্টিমিটার বা ৫ ফুট ২ ইঞ্চি। ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৭১ সেন্টিমিটার (২৮ ইঞ্চি), প্রসারণে ৭৬ সেন্টিমিটার বা ৩০ ইঞ্চি। এই www.joinnavy.navy.mil.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ১৬ মে ২০২২ পর্যন্ত। আবেদনের সব দরকারি তথ্য জানা যাবে বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট এবং প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে। যোগাযোগ : পরিচালক, পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা।
সূত্র : কালের কণ্ঠ, ২০ মার্চ ২০২২, পৃষ্ঠা ৯
ঢাকা বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে স্থায়ী অধ্যাপক ২ জন। সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই প-িত হতে হবে। ইন্টারন্যাশনাল বিজনেস অথবা সংশ্লিষ্ট বিষয়ে পিএচডি ডিগ্রিধারী। বিশ্ববিদ্যালয় অথবা উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানে কমপক্ষে ১২ বছরের শিক্ষাদান বা গবেষণা থাকতে হবে। স্বীকৃত মানের গবেষণা পত্রিকায় মৌলিক প্রবন্ধ থাকতে হবে। বেতনক্রম : ৫৬০০০-৭৪৪০০ টাকা।
নির্ধারিত আবেদন ফরম ও অন্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে। প্রয়োজনীয় সনদ ও কাগজপত্রসহ আবেদন জমা দেওয়া যাবে ৯ মে, ২০২২ দুপুর ২টা পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সূত্র : যুগান্তর, ৫ মার্চ ২০২২, পৃষ্ঠা ৬
গ্রন্থনা : আনিকা তাহসিন