পশ্চিমা অস্ত্রবাহী বিমান ভূপাতিত করেছে রাশিয়া

পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেনের একটি সামরিক বিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। দেশটির দাবি, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট গুলি করে বিমানটি ভূপাতিত করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ইউক্রেনের ওডেসা শহরের বাইরে হামলার শিকার হয়েছে বিমানটি। বিবিসি জানিয়েছে, তাদের পক্ষে স্বাধীনভাবে তথ্য যাচাই করে রাশিয়ার এমন দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের বিষয়েও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। গত শনিবার দেশটির সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা বসে থাকতে পারি না, বিশ্বকে অবশ্যই সম্ভাব্য পরমাণু হামলার বিষয়ে প্রস্তুত থাকতে হবে। এর আগে বৃহস্পতিবারও তিনি এমন সতর্কবার্তা দেন।