বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
পদ ও যোগ্যতা : সহকারী ইনকিউবেটর (অস্থায়ী) ৩ জন। পদার্থ, ফলিত পদার্থ, কম্পিউটার, ফলিত রসায়ন, উদ্ভিদ বা প্রাণিবিজ্ঞানে ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা যান্ত্রিক, বৈদ্যুতিক বা কম্পিউটার প্রকৌশলে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি। কোনো পরীক্ষায় ৩য় শ্রেণি বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ৪ এপ্রিল ২০২২ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। আবেদনের নির্ধারিত ফরম ও অন্যান্য দরকারি সব তথ্য পাওয়া যাবে www.nmst.gov.bd) এই ওয়েবসাইটে। প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে বা কুরিয়ারে মহাপরিচালক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা এই ঠিকানায় আবেদন পাঠানো যাবে ২৫ এপ্রিল ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৫ এপ্রিল ২০২২, পৃষ্ঠা ৯
বাংলাদেশ শিল্পকলা একাডেমি
পদ ও যোগ্যতা : হিসাবরক্ষণ সহকারী ১ জন। বাণিজ্যে স্নাতক বা সমমান পাস। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক ১ জন। বাণিজ্যে স্নাতক বা সমমান পাস। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। ৭ এপ্রিল ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। http://bsa.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৭ এপ্রিল ২০২২ বিকাল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে www.shilpakala.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ১৪/৩, সেগুনবাগিচা, রমনা, ঢাকা।
সূত্র : কালের কণ্ঠ, ৭ এপ্রিল ২০২২, পৃষ্ঠা ৯
বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)
পদ ও যোগ্যতা : অফিস সুপারিনটেনডেন্ট ১ জন। ২য় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএ পেয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস এবং কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতাসহ ৩ বছরের চাকরি। বেতনক্রম: ১২৫০০-৩০২৩০ টাকা। ৩০ এপ্রিল ২০২২ তারিখে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। http://bof.teletalk.com. এই ওয়েবসাইটে মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২২ বিকাল ৫টা। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়াসহ দরকারি সব তথ্য জানা যাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই www.bof.gov.bd) ওয়েবসাইট থেকে।
যোগাযোগ : বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ), গাজীপুর সেনানিবাস, গাজীপুর।
সূত্র : কালের কণ্ঠ, ১ এপ্রিল ২০২২, পৃষ্ঠা ১২
গ্রন্থনা : আনিকা তাহসিন