মুজিবনগর দিবস উদযাপন গ্রাম প্রতিরক্ষা বাহিনীর

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গতকাল রবিবার মেহেরপুর জেলার মুজিবনগরে জাতীয় কর্মসূচিতে বাহিনীর মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেছে। গত শনিবার বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করেছে তারা।

ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২২ উপলক্ষে শনিবার বিকেলে ‘গার্ড অব অনার’ প্রদানকারী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং তাদের বাড়ি পরিদর্শন করে ব্যক্তিগতভাবে সকলের সঙ্গে কুশলাদি বিনিময় করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। এ ছাড়াও সন্ধ্যায় এসব বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গতকাল রবিবার মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক। এ ছাড়াও তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রণীত বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি