নওগাঁয় হিজাব বিতর্ক এবার কারাগারে প্রধান শিক্ষক

নওগাঁর মহাদেবপুরে হিজাব বিতর্কের মামলায় দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ধরনী কান্ত বর্মণের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

গতকাল রবিবার দুপুরে নওগাঁর জ্যেষ্ঠ জুডিশিয়াল আমলি আদালত-৩ এ হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাউ উল ইসলাম এ আদেশ দেন।

গত শুক্রবার মহাদেবপুর থানায় মিথ্যা তথ্য ছড়িয়ে সহিংসতা, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০-২৫ জনের নামে মামলা করেন একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমোদিনী পাল।

পরে পুলিশ স্থানীয় সাংবাদিক কিউ এম সাঈদ ও কাজী সামসুজ্জামান মিলনকে গ্রেপ্তার করে। আর গতকাল প্রধান আসামি ধরনী কান্ত বর্মণকে কারাগারে পাঠাল আদালত।

গত ৮ এপ্রিল হিজাব পরায় শিক্ষক আমোদিনী পাল ২০ শিক্ষার্থীকে মারধর করেছেনÑএমন অভিযোগে তুলে পরের দিন ওই বিদ্যালয়ে হামলা চালায় স্থানীয়রা।