I wish I could + (verb)
কিছু সহজ কাঠামোর বাক্য আয়ত্ত করার মাধ্যমেই আমরা স্বতঃস্ফূর্ত ইংরেজিতে কথা বলতে পারি। আজ আমরা I wish I could + (verb) গঠনের বাক্যের বিভিন্ন ব্যবহারের মাধ্যমে দৈনন্দিন জীবনের কথোপকথনে এদের কীরূপ ব্যবহার হতে পারে তা জানব। I wish I could + (verb) গঠনের বাক্য ব্যবহারের মধ্য দিয়ে বক্তা কোনো কাজ করার তীব্র ইচ্ছা প্রকাশ করে।
Examples
1. I wish I could sing better.
আমি যদি আরও ভালো গাইতে পারতাম।
2. I wish I could settle the argument.
আমি যদি বাদানুবাদটি সমাধা করতে পারতাম।
3. I wish I could sail around the world.
আমি যদি জলপথে পৃথিবী ভ্রমণ করতে পারতাম।
4. I wish I could remain calm during all of these.
আমি যদি এতসবের সময় শান্ত থাকতে পারতাম।
5. I wish I could remember his name.
আমি যদি তার নাম মনে রাখতে পারতাম।
6. I wish I could replace my old car with a new one.
আমি যদি আমার পুরনো গাড়িটি বদলিয়ে একটি নতুন গাড়ি নিতে পারতাম।
7. I wish I could play outside.
আমি যদি বাইরে খেলতে পারতাম।
8. I wish I could go to the game with you.
আমি যদি খেলাতে তোমার সঙ্গে যেতে পারতাম।
9. I wish I could write better.
আমি যদি আরও ভালো লিখতে পারতাম।
10. I wish I could own my own business.
আমার যদি নিজের ব্যবসা থাকত।