স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৫২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে সভাপতি পদে মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে আবদুল কাদির ভূইয়া জুয়েল দায়িত্ব পেয়েছেন।

বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে গোলাম সরোয়ারকে। আর সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম ফিরোজ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইয়াসিন আলী।

অনুমোদিত কমিটিতে ২৯ জন সহসভাপতি এবং ২০ জনকে যুগ্ম সম্পাদক করা হয়েছে।