Learning English

You’re supposed to + (verb)

কিছু সহজ কাঠামোর বাক্য আয়ত্ত করার মাধ্যমেই আমরা স্বতঃস্ফূর্ত ইংরেজিতে কথা বলতে পারি। আজ আমরা You’re supposed to + (verb) গঠনের বাক্যের বিভিন্ন ব্যবহারের মাধ্যমে দৈনন্দিন জীবনের কথোপকথনে এদের কীরূপ ব্যবহার হতে পারে তা জানব।

‘You’re’  হলো ‘you are’-এর সংক্ষিপ্ত রূপ। ‘You’re’  শব্দের সঙ্গে ‘supposed to’ ব্যবহারের অর্থ হলো বক্তা এমন কিছু করার পরামর্শ দেয়, যা হওয়া উচিত বলে বক্তা গভীরভাবে বিশ্বাস করে।

Examples

1. You’re supposed to keep that secret.

2. You’re supposed to let me know when you leave.

3. You’re supposed to stop when at a red light.

4. You’re supposed to unpack once you get there.

5. You’re supposed to return the movies you rent on time.

6. You are supposed to remain calm.

7. You are supposed to fasten your seat belt.

8. You are supposed to invite all your friends.

9. You are supposed to encourage one another.

10. You are supposed to decide before next Thursday.