অষ্টম শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

প্রথম অধ্যায় : শরীরচর্চা ও সুস্থজীবন

বহুনির্বাচনী 

১. একটি শিশুর শৈশবকালে

i. মানসিক বিকাশ ঘটে                  ii. শারীরিক বিকাশ ঘটে

iii. চিন্তার পরিপক্কতা আসে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                               ঘ. i, ii ও iii

২. শিশুর আচরণগত সমস্যা তৈরি হয় কেন?

ক. ঘুম কম হলে              

খ. ঘুম বেশি হলে

গ. খাবার কম খেলে

ঘ. সর্দি হলে

৩. সুস্থ দেহে সুন্দর মন এটি একটি

ক. স্লোগান                             খ. প্রবাদ বাক্য

গ. বাণী                          ঘ. নীতিবাক্য

৪. শারীরিক সুস্থতার অন্যতম বাহন কোনটি?

ক. পড়ালেখা                   খ. সংগীত

গ. ব্যায়াম                                   ঘ. ভ্রমণ

৫. চিত্তবিনোদনের মাধ্যমে জ্ঞান অর্জন করা যায় কীভাবে?

ক. ভ্রমণ করে                  

খ. আবৃত্তি করে

গ. বই পড়ে                    

ঘ. সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে

৬. দেহ কীসের আধার?

ক. বিশ্রামের                                খ. ঘুমের

গ. মনের                         ঘ. ব্যায়ামের

পলাশ তার স্কুল মাঠে প্রতিদিন সকালে ব্যায়াম করে। ব্যায়ামে ভল্টিং বক্সের উচ্চতা নির্ধারণ করতে হয় তার উচ্চতা অনুসারে। মাথা লাগিয়ে এই ব্যায়ামটি করতে হয়। এ ক্ষেত্রে একটি ম্যাট পাতা থাকে যাতে ব্যথা না পায়। ব্যায়ামটি খুবই প্রিয়।

উদ্দীপকের আলোকে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

৭. পলাশের প্রিয় ব্যায়ামটির নাম কী?

ক. রোমান রিং                 খ. নেক স্প্রিং

গ. লেগ স্প্রিং                  ঘ. হেড স্প্রিং

৮. ব্যায়াম করার সময় দুর্ঘটনা এড়াতে কোনটির প্রয়োজন?

ক. তত্ত্বাবধায়ক                খ. শিক্ষক

গ. সাহায্যকারী                ঘ. বন্ধ

উত্তর

১. ঘ, ২. ক, ৩. খ, ৪. গ, ৫. ক, ৬. গ, ৭. ঘ, ৮. গ