ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কাজকে স্মরণীয় করে রাখতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ কর্নার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এই কর্নারের উদ্বোধন করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এই কর্নারে বঙ্গবন্ধুর একটি আবক্ষ ভাস্কর্য এবং তার জীবন ও কর্মের ওপর রচিত বইগুলো স্থান পেয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ড. রফিকুল হুদা চৌধুরী, উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম জিয়াউল হক মামুনসহ বিশ্ববিদ্যালয়ের ডিন, প্রক্টর, রেজিস্ট্রার, লাইব্রেরিয়ান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি