সোনারগাঁয়ে জাকাত সামগ্রী বিতরণ করল রূপায়ণ গ্রুপ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নে শুক্রবার সকালে বারদী রূপায়ণ প্যালেস ও গোয়ালপাড়া হাই স্কুল মাঠে রূপায়ণ গ্রুপের উদ্যোগে অসহায় গরিব ও দুস্থদের মাঝে জাকাত সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রায় ২ হাজার ব্যক্তির মধ্যে এ জাকাত সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, বারদী ইউনিয়ন পরিষদের মহিলা প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, বারদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-সহকারী পুলিশ কর্মকর্তা ইউনুস মিয়া, রূপায়ণ গ্রুপের ম্যানেজার হাফিজ আহম্মেদ, এক্সিকিউটিভ অফিসার মো. ফাহাদ, ল্যান্ড ডেভেলপমেন্ট অফিসার মাহমুদুল আলম, স্টোর অফিসার আব্দুল মমিন, মো. খালেক ও সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।