I should have + (Past participle form of verb)
কিছু সহজ কাঠামোর বাক্য আয়ত্ত করার মাধ্যমেই আমরা স্বতঃস্ফূর্ত ইংরেজিতে কথা বলতে পারি। আজ আমরা I should have + (Past participle form of verb) ) গঠনের বাক্যের বিভিন্ন ব্যবহারের মাধ্যমে দৈনন্দিন জীবনের কথোপকথনে এদের কীরূপ ব্যবহার হতে পারে তা জানব।
Should’ হলো বর্তমানকাল সূচক শব্দ shall’-এর অতীতকাল সূচক শব্দ। I should have + (Past participle form of verb) গঠনের বাক্য ব্যবহারের মাধ্যমে বক্তা অতীতে ঘটা কোনো ঘটনার ক্ষেত্রে সে কী করতে পারত তা জানায়।
Examples
1. I should have gone with you.
তোমার সঙ্গে যাওয়া উচিত ছিল আমার।
2. I should have studied more for my test.
পরীক্ষার জন্য আমার আরও বেশি পড়া উচিত ছিল।
3. I should have read the directions before starting
শুরুর আগে নির্দেশিকাটি পড়া উচিত ছিল আমার।
4. I should have eaten breakfast this morning.
আজ সকালে আমার নাশতা করা উচিত ছিল।
5. I should have listened to your advice.
তোমার উপদেশ মেনে চলা উচিত ছিল আমার।
6. I should have married her when I had the chance
আমার যখন সুযোগ ছিল তখন তাকে বিয়ে করা উচিত ছিল আমার।
ভবিষ্যতে কোনো কাজ বা কিছু করার কথা বলার ক্ষেত্রে ‘Shall’ ব্যবহৃত হয়।
Examples
1. I shall leave tomorrow.
2. I shall finish the job next week.
3. I shall see it tomorrow.
4. I shall go outside if it’s nice out.