রূপায়ণ গ্রুপের উদ্যোগে জাকাত সামগ্রী বিতরণ

রূপায়ণ গ্রুপের উদ্যোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে অসহায় গরিব ও দুস্থদের মাঝে জাকাতসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বারদী রূপায়ণ প্যালেস ও গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় প্রায় দুই হাজার অসহায় দরিদ্র মানুষকে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়।

বিতরণের সময় বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, বারদী ইউনিয়ন পরিষদের মহিলা প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, বারদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউনুস মিয়া, রূপায়ণ গ্রুপের ম্যানেজার হাফিজ আহম্মেদ, এক্সিকিউটিভ অফিসার মো. ফাহাদ, ল্যান্ড ডেভেলপমেন্ট অফিসার মাহমুদুল আলম, স্টোর অফিসার আবদুল মমিন, মো. খালেক ও সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।