জেলের জালে দেড়শ কেজির বোল মাছ

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জেলের জালে দেড়শ কেজি ওজনের একটি বোল মাছ ধরা পড়েছে। গতকাল শনিবার ভোরে জেলে রশিদ আহমদ বঙ্গোপসাগরে পোঁপা মাছের জাল ফেলে। জাল টেনে তোলার সময় বিরাট একটি বোল মাছ দেখতে পান। মাছটি ধরে ঘাটে নিয়ে এসে ওজন করে ৩ মণ ৩০ কেজি অর্থাৎ দেড়শ কেজি ওজনের হয়। প্রতি কেজি ৮শ টাকা দামে ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

জেলে রশিদ জানান, এই মাছ বিক্রির টাকা দিয়ে আমি সপরিবারে আনন্দে ঈদ করতে পারব।