কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

নতুন উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. এইচএম জহিরুল হক। গত ২১ এপ্রিল নিয়োগ পান তিনি।

প্রফেসর জহির ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ভাইস চ্যান্সেলর এবং ২০১২-২০১৭ পর্যন্ত প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সিনিয়র উপদেষ্টা ছিলেন।

প্রফেসর জহির ২০১৯ সালে বিজনেস অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্স একাডেমি অব নর্থ আমেরিকা (বাসানা) থেকে ‘এওয়ার্ড অব লিডারশিপ এক্সিলেন্স’ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি