Learning English

Do you want me to + (verb)

কিছু সহজ কাঠামোর বাক্য আয়ত্ত করার মাধ্যমেই আমরা স্বতঃস্ফূর্ত ইংরেজিতে কথা বলতে পারি। আজ আমরা Do you want me to + (verb) গঠনের বাক্যের বিভিন্ন ব্যবহারের মাধ্যমে দৈনন্দিন জীবনের কথোপকথনে এদের কীরূপ ব্যবহার হতে পারে তা জানব।

Do you want me to’’ বাক্য ব্যবহারের মাধ্যমে বক্তা অপর ব্যক্তিকে কোনো কাজ করতে বা কোনো বিষয়ে সাহায্য করতে ইচ্ছুক তা প্রকাশ করে।

Examples

1. Do you want me to pick up the kids?

2. Do you want me to fix your flat tire?

3. Do you want me to help you read that book?

4. Do you want me to remind you?

5. Do you want me to remove my shoes?

কোনো ব্যক্তি যখন কোনো নির্দিষ্ট বিষয়ে অপর ব্যক্তির সাহায্য কামনা করে তখন বক্তা I want you to + (verb)) গঠনের বাক্য ব্যবহার করে।

Examples

1. I want you to come over.

2. I want you to make a decision.

3. I want you to water the flowers.

4. I want to understand what you are trying to say.

5. I want to be better at swimming.

6. I want to be more involved at church