বিএনপির নির্বাহী কমিটির সদস্য হলেন খোকন ও শ্যামল

জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সংক্রান্ত চিঠি খোকন ও শ্যামলের হাতে তুলে দেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে মনোনীত করা হয়েছে।'