বাংলাদেশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ পুলিশকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে জামাল ভূঁইয়ারা।
রাজশাহী জেলা স্টেডিয়ামে প্রথমার্ধেই গোল উৎসব শুরু করে সাইফ। এফফনের গোলে ২৬তম মিনিটে এগিয়ে যায় তারা। ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমেকা। এর চার মিনিট পর ব্যবধান ৩-০ করেন আসরর।
প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে পুলিশের হয়ে একটি গোল শোধ দেন ডিজেডজে। তবে বিরতির পর আরও তিন গোল হজম করে তারা। ৬৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আসরর। ৭৮তম মিনিটে সাইফের হয়ে পঞ্চম গোল করেন ফয়সাল। ৮২তম মিনিটে পুলিশের জালে শেষ বলটি পাঠান সাজ্জাদ।
লিগের আরেক ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে রহমতগঞ্জের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। এই ড্রয়ে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বন্দরনগরীর দলটি। ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে সাইফ। ১৬ পয়েন্ট নিয়ে সাতে পুলিশ। ৯ নম্বরে থাকা রহমতগঞ্জের পয়েন্ট ১০।