হুমায়ুন আজাদ হত্যা

মৃত্যুদন্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্টে

বহুমাত্রিক লেখক অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদ-প্রাপ্ত চারজনের ডেথ রেফারেন্স (মৃত্যুদ- অনুমোদনের নথি) হাইকোর্টে এসেছে। গত রবিবার হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় এ নথি আসে বলে গত সোমবার দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন শাখার কর্মকর্তারা। হুমায়ুন আজাদ হত্যা মামলায় বিচার শেষে গত ১৩ এপ্রিল ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আল-মামুন এক রায়ে চারজনকে মৃত্যুদন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) মিজানুর রহমান মিনহাজ ওরফে শফিক ওরফে শাওন, আনোয়ারুল আলম ওরফে ভাগ্নে শহীদ, নূর মোহাম্মদ শামীম ওরফে জে এম মবিন ওরফে সাবু এবং সালেহীন ওরফে সালাউদ্দিন ওরফে সজীব ওরফে তাওহিদ।

আসামিদের মধ্যে মিনহাজ ও আনোয়ারুল আলম কারাগারে। সাজাপ্রাপ্ত পলাতকদের বিরুদ্ধে ওই দিনই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।  ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারার বিধান  বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদন্ডের রায় হলে সেটি কার্যকরে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়। কারাগারে থাকা আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল ও জেল আপিলের সুযোগ পান।